More

    গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া এলাকায় প্রতি বছরের ন্যায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬”।

    সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বোয়ালিয়া খেয়াঘাট মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ও “রবিশাল.নিউজ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাস্টার)-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. মাইনুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য এইচ. এম লিমন, মো. আরেফিন টিপু, মো. জুয়েল রানা, মো. ছগির আহমেদ, এইচ এম রাসেল, কুমার বিশ্বজিৎ, মো. সুমন মাহমুদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

    টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বোয়ালিয়া খেয়াঘাট আপন ক্লাব (জুনিয়র) এবং গলাচিপা সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

    আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এ টুর্নামেন্টের খেলাগুলো রাতে আয়োজন করা হলেও দেশের বর্তমান তেল ও বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এবছর বিকালেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থানীয় দর্শকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
    প্রধান অতিথির বক্তব্যে মো. জহিরুন্নবী বলেন, “মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণদের সঠিক পথে পরিচালিত করার একটি মহৎ উদ্যোগ।”

    তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন থেকে ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে খেলার সূচনা হয়। পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...