More

    পটুয়াখালীতে পিকআপ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে সকালে হাঁটতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হারুন অর রশিদ খান (৭০) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক রিয়াজ হাওলাদার (২৪)।

    নিহত হারুন অর রশিদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সকালে হাঁটতে বের হন হারুন অর রশিদ। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে পৌঁছানোর কিছুক্ষণ পরই বাউফলগামী ঢাকা মেট্রো-ন ২৩-১৬৪৮ নম্বরের একটি মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

    এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন।

    গুরুতর আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জি এম এনামুল হক জানান, সকাল আটটার দিকে দুজনকে হাসপাতালে আনা হলে হারুন অর রশিদকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন জানান, লাশটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hippodrome try totally reputable and you can keeps certificates for both the landbased and online playing networks

    Examples include live cam, mobile support, email, Faq's, an assistance forum, and much more That it mixture of fast winnings,...