More

    গলাচিপায় সালিশের জেরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেলে কাচারিকান্দা বাজারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ বসে। এতে দুলাল মোল্লা, তার বাবা কাঞ্চন মোল্লা এবং চাচাতো ভাই শহীদুল্লাহ মোল্লা উপস্থিত ছিলেন।

    সালিশে শহীদুল্লাহ মোল্লা দুলাল মোল্লার বাবার পক্ষে কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সালিশ শেষে রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে দুলাল মোল্লা বাড়িতে গিয়ে একটি ছুরি নিয়ে ওঁৎ পেতে থাকেন।

    পরে শহীদুল্লাহ মোল্লা বাড়িতে ঢোকার সময় পেছন থেকে তাকে অতর্কিত ছুরিকাঘাত করা হয়। এতে তার পিঠে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। শহীদুল্লাহ মোল্লার চিৎকারে স্বজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুলাল মোল্লা পাশের একটি পুকুরে নেমে অবস্থান নেন। পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে তুলে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

    গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hippodrome try totally reputable and you can keeps certificates for both the landbased and online playing networks

    Examples include live cam, mobile support, email, Faq's, an assistance forum, and much more That it mixture of fast winnings,...