More

    পটুয়াখালীতে লঞ্চে ৮ মাস বয়সী শিশু রেখে উধাও ‘বাবা’

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে প্রায় ৮ মাস বয়সী শিশুকে ঢাকাগামী লঞ্চে রেখে উধাও হয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চে শিশুটিকে পাওয়া যায়। জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকেে উপজেলার কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে প্রায় ৮ মাস বয়সী শিশুসহ উঠেন এক ব্যক্তি।

    ডেকে বসে নিজেকে শিশুটির বাবা পরিচয়ে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন। একপর্যায়ে শিশুটির মাকে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ জানিয়ে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চ ছেড়ে গেলেও ওই ব্যক্তি আর ফিরে আসেননি। কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান।

    পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন। এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন, তা এখনও জানা যায়নি। কন্যা শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।

    লঞ্চ কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে বর্তমানে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা এ বিষয়ে এখনো তেমন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...