More

    প্রায় ১ মাস আগে কুকুরের কামড়, চিকিৎসাধীন অবস্থায় বাউফল ছাত্রদল নেতার মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (৩৫) মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    তিনি বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাউফল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। সে সময় যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Coronavirus disease 2019

    COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2. In January 2020, the disease spread worldwide, resulting in...