More

    পাথরঘাটায় তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য: রাতে ১৬০ টাকায় ডিজেল

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় জ্বালানী তেল সরবরাহকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। দিনের বেলায় কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার পর সন্ধ্যা নামলেই গোপনে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলে, ট্রলার মালিক, পরিবহন শ্রমিকসহ নিম্নআয়ের মানুষজন।

    স্থানীয় সূত্রে জানা যায়, খোলাবাজারে তেলের অপ্রতুলতা দেখিয়ে অনেক ডিলার ও সংশ্লিষ্টরা অগ্রিম টাকা সংগ্রহ করছে। পরে রাতের অন্ধকারে নির্দিষ্ট কিছু স্থানে গোপনে লিটারপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায় ডিজেল বিক্রি করা হচ্ছে। অথচ সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় এই দাম অনেক বেশি। অনেক ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদান না করলে তেল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

    জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত দামে জ্বালানী কিনতে গিয়ে তাদের মাছ ধরার খরচ কয়েকগুণ বেড়ে গেছে। এতে লাভের পরিমাণ কমে যাওয়ায় অনেকেই সমুদ্রে যেতে নিরুৎসাহিত হচ্ছেন।

    কয়েকজন ট্রলার মালিক জানান, “এই অবস্থায় ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তেলের দাম এভাবে বাড়তে থাকলে অনেক ট্রলার বন্ধ হয়ে যাবে।”

    পরিবহন খাতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত দামে জ্বালানী সংগ্রহ করতে গিয়ে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যা শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের ওপরই প্রভাব ফেলছে।

    ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণ করছে এবং প্রশাসনের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছে। বিষয়টি স্থানীয়ভাবে বহুবার আলোচিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি তাদের।

    স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ডিলারদের কার্যক্রম কঠোরভাবে তদারকি এবং বাজার মনিটরিং জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা দায়ীদের চিহ্নিত করে দৃশ্যমান শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Betr login bonus guide: Aussie players’ offers, wagering & more

    Why the Betr Login Matters for Aussie PlayersHow to Register and Create Your AccountStep‑by‑Step Betr Login ProcessPayment Methods and...