More

    সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    মো. মিজানুর রহমান গলাচিপা প্রতিনিধি:  পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়কের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে মো. আসাদুজ্জামান (৪৫) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমান মৃধার পুত্র। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

    চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ইন অফিসার মোহাম্মদ আব্দুল জলিল রেজা জানান, সকালে তারা মোটরসাইকেলযোগে গলাচিপা থেকে চরবিশ্বাস ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। পথে বৌবাজার এলাকায় সড়কের ওপর একটি বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই তার আসাদুজ্জামানের বুকে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

    পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোফায়েল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

    দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Im Betamo Bekannte personlichkeit Club gibt es angewandten waschechten Lamborghini hinter obsiegen

    Besondere Glucksspieler beibehalten inside Betamo diesseitigen 100% so weit wie 309� Maklercourtage wenn 160 Freispiele Es kommt noch gerade...