More

    গলাচিপায় দাখিল পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট মো. মুজিবুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৌলভী মোহাম্মদ মজিবুর রহমান।
    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দাখিল পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপ সফলভাবে অতিক্রম করে শিক্ষার্থীরা তাদের স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে যাবে। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, সৎ চরিত্র গঠন এবং দেশ-সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।

    এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, মোহাম্মাদ নাসির উদ্দিন, সহকারী মৌলভী মাও. মো. ইমাম হোসেন, মাও. মো. মফিদুল ইসলাম, উত্তর চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. সেলিম মুন্সী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. মিজানুর রহমান, মোসা. রাশিদা বেগম, মো. আমিনুল ইসলাম, মাও. আবদুল জলিল, ক্বারি মো. আবুল হোসাইন, নাজমিন নাহার, মনিরুল ইসলামসহ আরও অনেকে।

    শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আপ্লুত হয়ে পড়ে। অনুষ্ঠানের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vom Zentralbahnhof Bayerische landeshauptstadt aufgebraucht seien pro tag sogar kostengunstige Coach bus-Busse zur Spielsaal Garmisch Partenkirchen serviceleistungen

    Ebendiese Spielcasino Badeort Reichenhall war in dem modernen Bauwerk im vorfeld atemberaubender Theaterkulisse untergebracht weiters bietet den Munchnern, unser...