More

    বাউফলে ইয়াবা ও গাঁজাসহ ৪ বিক্রেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে ইয়াবা ও গাঁজা সহ চার বিক্রেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাশিপুর এলাকার মোতাহার মীরের দোকানের পিছনে বালুর মাঠে বিক্রয়কালে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ১০ টার দিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুর ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় আদাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাশিপুর এলাকার মোঃ মোয়াজ্জেম হোসেন মীরের ছেলে মোঃ খায়রুল ইসলাম মীর (২১),

    একই এলাকার মোঃ জামাল মীরের স্ত্রী মোসাঃ খাদিজা বেগম (৩১), পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের আখই বাড়িয়া গ্রামের মোঃ আজাহার কাজীর ছেলে মোঃ সবুজ কাজী (৩০) ও বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মোঃ সোবাহান আকনের ছেলে মোঃ সুমন আকনকে (৩৩) গ্রেফতার করেন।

    এ সময় তাদের কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

    সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলার সমস্ত এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের সাথে জড়ীতদের আইনের আওতায় আনা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Coronavirus disease 2019

    COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2. In January 2020, the disease spread worldwide, resulting in...