More

    দুমকিতে তালইয়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরা হলো না জহিরুলের

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে মোঃ জহিরুল ইসলাম টিটু (৫৭) নামে এক বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ জহিরুল ইসলাম টিটু বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে।
    প্রত্যক্ষদর্শী ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, তার তাল‌ই এর মৃত্যুর খবর পেয়ে জহিরুল ইসলাম ঢাকা থেকে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে চরগরবদি ফেরিঘাটে গাড়ি থেকে নেমে প্রসাব করার উদ্দেশ্যে যাওয়ার পথে থামানো ফেরি এবং পল্টনের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে নদীতে পড়ে যায়।

    নদীতে পড়ে যাওয়ার ১২ ঘন্টা অতিবাহিত হলেও জহুরুল ইসলাম এর খোঁজ পাওয়া যায়নি। নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে স্থানীয় এবং তার আত্মীয়স্বজনরা ৯৯৯ এ কল করে স্থানীয় থানায় যোগাযোগ করেন ঘটনা স্থলে পুলিশ এসে ফায়ার সার্ভিসে জানায়। সকাল ছয়টায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে।

    পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিটার মোঃ মুজিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে রাতে আলোক স্বল্পতার কারনে অভিযান পরিচালনা করতে পারিনি সকাল থেকে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, আমরা গতকাল রাতে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি, এখনো ঈদ্ধার অভিযান চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...