More

    পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

    অবশ্যই পরুন

    বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাতটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

    গত ২৫ এপ্রিল শনিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৬৫১ জন ভোটারের মধ্যে ৯০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে বিভিন্ন কারণে ১০টি ভোট বাতিল বলে গণ্য হয়।

    নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইমাম জাফর সিকদার এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ হাফিজুর রহমান হিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যথাক্রমে — মো. আলামিন হাওলাদার (৬৬৮ ভোট), চৌধুরী আরাফাত আল ফেরদৌস নিপু (৫৫৮ ভোট), ড. আমিনুল ইসলাম টিটু (৫৫৪ ভোট), আব্দুস সালাম আরিফ (৪৩৫ ভোট) এবং মো. নঈমুল ইসলাম (৪১৮ ভোট)।

    সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় পঞ্চম আসনে — মো. নঈমুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী কে.এম. শাহাদাত হোসেন মাত্র ১০ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি পেয়েছেন ৪০৮ ভোট।

    নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দায়িত্বে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. নাছিম রেজা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনায় সার্বিক তদারকি ও সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের দায়িত্বরত সভাপতি তথা জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিটের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...