More

    গলাচিপায় রাতের আঁধারে রহস্যময় দেয়াল লিখন, রাজনৈতিক বার্তায় চাঞ্চল্য

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় রাতের আঁধারে হঠাৎ করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা দেয়াল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত রাতের কোনো এক সময় পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের দেয়ালে এসব স্লোগান লেখা হয়।
    দেয়ালগুলোতে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’, ‘রাজপথ কাঁপবে’ এবং ‘পুলিশ হত্যার বিচার চাই’—এ ধরনের নানা বার্তা দেখা গেছে। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী এসব লেখা দেখে বিস্মিত হন। একই সঙ্গে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর ফেসবুক ওয়ালে দেয়াল লিখনের ছবি পোস্ট করা হয়েছে বলেও জানা গেছে।
    ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে মনে করছেন, আবার কেউ কেউ পরিকল্পিত উসকানি হিসেবেও দেখছেন।
    স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এসব স্লোগান লিখেছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও বিরাজ করছে। তবে পরিস্থিতি যেন কোনো ধরনের অস্থিতিশীলতায় রূপ না নেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...