More

    পটুয়াখালীতে ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পুনঃবহাল

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি। বিজ্ঞ আদালতের রায়ের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পুনঃবহাল করে তালিকা প্রকাশ করা হয়েছে। ২৮ এপ্রিল তারিখে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত জারি করা অফিস আদেশে পুনর্বহালকৃত চেয়ারম্যানদের নাম উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, পটুয়াখালীর ৮ ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের দায়িত্বে পুনরায় বহাল হয়েছেন।

    তারা হলেন— পটুয়াখালী সদর উপজেলার ৬নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোহসিন, ১১নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, দশমিনা উপজেলার ২নং আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান, ৭নং চর বোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজির সরকার ও গলাচিপা উপজেলার ৩নং গলাচিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম এবং ১নং আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির।

    অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং এসকল ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

    সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের পুনরায় দায়িত্বে ফেরানো হলো। এ সংক্রান্ত আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Class go out reminders let you know immediately after an appartment age continuing enjoy

    It is not a conceptual idea; they shows just how choice-while making really works according to the combination of...