More

    কলাপাড়ায় ঝড় বৃষ্টি অব্যাহত, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

    অবশ্যই পরুন

    কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়ায় বুধবারও থেমে থেমে মুষলধারায় বৃষ্টি ও ঝড়ো বাতাস চলমান রয়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় আজও উত্তাল রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর।

    তবে সাগরে মাছ শিকার বন্ধ থাকায় দুর্ঘটনার শঙ্কা নেই। মঙ্গলবার কলাপাড়ার নীলগঞ্জের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ, বালিয়াতলী এলাকায় কালবৈশাখি ঝড়ে বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে মারা গেছে আটটি গরু। এছাড়া শতশত গাছপালা উপড়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৃষ্টির মধ্যে মানবেতর জীবন যাপন করছে।

    এদিকে কাল বৈশাখি ঝড়ে ঘরবাড়ি ভেঙে অসহায় হয়ে পড়া চারটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট খাদ্য সহায়তা এবং চাকামইয়ায় ভেঙে পড়া মাদ্রাসা মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন ও দুই প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

    কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এ খাদ্য সহায়তা ও ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত সকল পরিবার কে সরকারি সহায়তা প্রদান করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...