More

    দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে প্রোগ্রাম অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অ্যান্ড এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

    (২৬ এপ্রিল) বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুমকি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, খামার বাড়ি, বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ি, পটুয়াখালী, কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটারিং অফিসার পার্টনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,

    বরিশাল অঞ্চল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া। কংগ্রেসে নিরাপদ খাদ্যশস্য উৎপাদনে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক, কৃষাণী, পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nawigacja bez zbędnych kliknięć na mgokwegliniec.pl zaskakuje prostotą i przejrzystością

    Przejrzysty układ i intuicyjne rozmieszczenie elementów na mgokwegliniec.pl sprawiają, że poruszanie się po stronie jest szybkie i nie wymaga zbędnych działań, co zachęca do dalszego korzystania.