More

    পটুয়াখালীতে বৈরী আবহাওয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা, শিক্ষার্থীদের দুর্ভোগ

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থীদের। বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলোর অভাব দেখা দিলে বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

    এদিকে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি। ফলে তাদের মধ্যে উৎকণ্ঠা ও ভোগান্তি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    স্থানীয়রা মনে করেন, বৈরী আবহাওয়ার সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাব থাকায় শিক্ষার্থীদের এ ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Statt dessen ist und bleibt dasjenige komplette android Erreichbar Spielcasino von Stelario amyotrophic lateral sclerosis humanoid Homepage angeboten

    Die autoren empfehlen selbige Anwendung unserer mobilen Auflosung fur ihr reibungsloses Spielerlebnis auf so gut wie ihnen Laufwerk Etwaige Probleme...