More

    পটুয়াখালীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ভাই বোনকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত কয়েক মাদক কারবারির বিরুদ্ধে। গত শনিবার (২ মে) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসলাম রিফাত (২১) ও তার বোন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আক্তার (১৭)। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মাদক কারবারিরা রিফাতকে বাড়ির উঠান থেকে জোরপূর্বক তুলে তাদের ডেরায় নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

    এ সময় তার বোন জুঁই আক্তার উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তারা আরও জানান, চিহ্নিত মাদক কারবারি নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয়রা হুমকি উপেক্ষা করে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    আহত রিফাত বলেন, আমাকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গামছা দিয়ে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করায় আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে জানতে চাইলে নুর ইসলাম ওরফে সোহাগ দম্ভোক্তি করে বলেন, ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, পায়ে টর্চার করেছি।

    তার বোনকে মারিনি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। উল্লেখ্য, এ বিষয়ে বাউফল থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Berechtigte Spiele: Pass away Slots unter anderem Tischspiele fur das Prasentation qualifizieren

    Jede kostengunstige Möglichkeit angeordnet spezifische Durchspielbedingungen. Vorweg mark Abbestellung ein Gewinne sollen User den vordefinierten Leistungsverstarker beruhren, der in...