More

    পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের ইমন আলী রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. আরাফাত রহমান অভি, তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আনসার আলীর ছেলে।

    তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘর তল্লাশি করে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরাফাত রহমান অভির বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...