More

    পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কর্মীর প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাউফল-লেবুখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

    নিহত ২০ বছর বয়সী বাবু বাউফলের বগা এলাকার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “দশমিনা উপজেলা থেকে ঢাকাগামী ‘বাউফল ট্রাভেলস’ নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

    “এতে ঘটনাস্থলেই বাসের কর্মী বাবু নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বাসটিতে ২৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে আরও ১০ জন আহত হন।” তিনি বলেন, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...