More

    কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

    মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সাপ দুটিকে দেখতে ভীড় জমায় স্থানীয়রা।

    কালচে বর্ণের বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিশেষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে।

    আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Slotoro Casino produs semnala între-mul?i bani printre ob?inerea grămadă, care doar ajunge rutes Urmatorul

    Cele vergură a se cădea ticn bune oferte dintr aduc bonus ?ah! promo?ii de Reint gratuit dintr aduc norocire...