More

    কিশোরের রহস্যজনক মরদেহ ঘিরে চাঞ্চল্য, পরনে ছিল নারীর পোশাক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট এলাকায় একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মরদেহের পরনে নারীদের পোশাক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রিফাত গাজী ওই গ্রামের লিটন গাজীর ছেলে। সে স্থানীয় হোসেন মালের বাড়িতে নানা-নানির কাছে থাকত।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি মাঠে গরু নিয়ে যাওয়ার সময় পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর রিফাতের মরদেহটি একটি গাছের ডালে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছিল। তবে বিস্ময়কর বিষয় হলো- নিহতের পরনে নারীদের পোশাক ছিল এবং তার মুখেও কাপড় পেঁচানো ছিল। এছাড়া মরদেহের নিচ থেকে তার নিজের প্যান্টটি পড়ে থাকতে দেখা যায়। সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে ঘটা এই রহস্যময় মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেলাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Slotoro Casino produs semnala între-mul?i bani printre ob?inerea grămadă, care doar ajunge rutes Urmatorul

    Cele vergură a se cădea ticn bune oferte dintr aduc bonus ?ah! promo?ii de Reint gratuit dintr aduc norocire...