More

    দুমকিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক রাজ্জাক নিহত

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৭ মে) রাত ৩টার দিকে উপজেলার কোর্তাচিরা কালভার্ট সংলগ্ন বাউফল-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫২)। নিহত রাজ্জাক এর বাড়ি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামে।

    তিনি মৃত সামছুল হক হাওলাদারের বড় ছেলে।

    নিহত রাজ্জাক পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন, তিনি প্রায় ২০ বছর ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

    পুলিশ সূত্র জানায়, পটুয়াখালী হ-১১-২৯৩২ লাল রংয়ের বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল যোগে দুমকি থেকে লেবুখালী যাওয়ার পথে চালক আব্দুল রাজ্জাক (৬০) ও আরোহী মোঃ রফিক গাজী (৫৫),পিতা-মৃতঃ গোলাম রহমান,-পশ্চিম আঙ্গারিয়া, ০১নং ওয়ার্ড,দুমকি। ঘটনাস্থলে পৌঁছাইলে রাস্তার পাশে থাকা আকাশমনি গাছের সাথে চালক নিজেই ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা লোকজন ও আত্মীয়-স্বজন উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। তবে আরোহী রফিক গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে বলে জানা গেছে।

    পরিবার জানায়, রাত আনুমানিক ৩টার দিকে তাদের কাছে ফোন আসে রাজ্জাক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আহত রাজ্জাককে একটি অ্যাম্বুলেন্স করে দুমকি মাদ্রাসা ব্রীজ নিয়ে আসলে সেই অ্যাম্বুলেন্স করেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এরপর বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ির সামনে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

    কিভাবে কি দুর্ঘটনা হয়েছে এবিষয়ে নিহত রাজ্জাক এর কলেজ পড়ুয়া ছেলে মোঃ রাসেল এর কাছে বিস্তারিত জানতে চাইলে সে তেমন কিছুই জানাতে পারেননি।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সেলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এবিষয়ে নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা সাধারন ডায়েরী (জিডি) করা হয়নি।

    এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানা,বিএমপি,তে একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-১৮২, তারিখ-০৭/০৫/২০২৬খ্রিঃ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Remember to always play sensibly and select reliable web based casinos getting a secure and fun sense

    Since we have looked, to experience online slots the real deal profit 2026 now offers a vibrant and you...