More

    নিষেধাজ্ঞা না মেনে বরফ উৎপাদন, কলাপাড়ায় বরফ কল মালিককে অর্থদণ্ড

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন বরফ উৎপাদন ও বিক্রির অভিযোগে ফাহিম মিনি আইস প্লান্ট মালিক কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময়ে বরফকল চালু রেখে অপরাধ করেছেন। লাইসেন্স ব্যতীত এ বরফ কল চালানোর অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় প্লান্ট মালিক হারুন অর রশিদ কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  এছাড়া আইস প্লান্ট টি বন্ধ করে দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    MultiSlot was an early casino app journalist which makes inblers

    �� Silver Oak Casino - The legal rights booked. It looks like you may have AdBlock assist. To play...