More

    বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৮ মে ২০২৬) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ আয়োজনের প্রতিপাদ্য ছিল— “খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় খেলতে চল।”

    ডা. মোঃ শাহরুদ্দিন স্মৃতি সংসদ এর আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হয় জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে সংগঠনটি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে গলাচিপা সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ দল।

    আয়োজক কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলী জিন্নাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী এমএস আসাদুজ্জামান আরিফ।

    এছাড়াও উপস্থিত ছিলেন বেইজবিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেদোয়ান করিম তালাল, সমাজসেবক ইঞ্জিনিয়ার কাওছার রেজা নাইম রেজা শুভ্র, পানপট্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক মো. আনিসুর রহমান, সমাজসেবক সাইদুজ্জামান সোহেল তালুকদার, মাইনুদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য মো. আলমগীর হোসাইন, শিক্ষক মো. হামিদুল ইসলাম, শাহরিয়ার রাসেল, রায়হান কবির বাপ্পি, সাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Slotoro Casino produs semnala între-mul?i bani printre ob?inerea grămadă, care doar ajunge rutes Urmatorul

    Cele vergură a se cădea ticn bune oferte dintr aduc bonus ?ah! promo?ii de Reint gratuit dintr aduc norocire...