More

    অবশেষে মহাসড়ক থেকে সরানো হলো অবৈধ শিশুপার্কের ভগ্নাংশ…

    অবশ্যই পরুন

    অবশেষে বরিশাল কুয়াকাটা মহাসড়কের চৌমাথার কাজীপাড়ায় সড়ক দখল করে থাকা অবৈধ শিশুপার্কের ভগ্নাংশ সরানোর কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বসিক) কর্তৃপক্ষ। এজন্য শতশত এলাকাবাসী উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভাবে বসিক প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন এর মুখোমুখি হয়ে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

    ১৩ মে বুধবার বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করে বসিক কর্তৃপক্ষ। এসময় প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরীন নিজে উপস্থিতি থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেন। তার সাথে আরো উপস্থিত ছিলেন বসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম ও ইউনূস হোসেন, মহানগর বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আহমেদ জ্যাকি অনুপম, নওশাদ হোসেন নান্টু, মাজহারুল ইসলাম জাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    দীর্ঘ প্রতীক্ষিত এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে জড়ো হন। তারা জনদুর্ভোগ লাঘবে সাহসী পদক্ষেপ নেয়ায় প্রশাসক মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এলাকাবাসী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zanim hazardzisci zdecyduje sie otrzymac dodatkowy bonus bez depozytu, trzeba z pewnoscia pytac poznac wiekszosc z maksymy uzytkowania

    Jezeli dodatkowy dawaj taka mozliwosc roznych mozliwosci (czesto dodatkowy gotowkowy) oni potwierdzenie, na jakich grach moze zostac uzyty. Jezeli...