কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্ধসঢ়;বান জানিয়ে বুধবার পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে গণসংযোগ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে কলাপাড়া পৌরশহরে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করা হয়। গনসংযোগ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল দেশের সরকারি সকল ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন করে লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জনসম্পৃক্ত করা।
নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম— পটুয়াখালী, প্রান্তজন ট্রাস্ট, ক্লিন ও বিডাব্লিউজিইডি যৌথভাবে এই কর্মসূচী আয়োজন করেছে। আয়োজক সংগঠনের সদস্যরা ছাড়াও কলাপাড়ার সর্বস্তরের জনসাধারণ এই কর্মসূচীতে যুক্ত হয়েছিল। গণসংযোগে যোগ দিয়েছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) — পটুয়াখালীর আহ্ধসঢ়;বায়ক অমল মুখার্জী; কলাপাড়া প্রেসক্লাব এর সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু; ফোরামের সদস্য মেজবাহউদ্দিন মাননু, মনোয়ারা বেগম, নুরুল হক, নাজমুজ সাকিব এবং ফোরামের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গণসংযোগের সময়ে অংশগ্রহণকারীরা বলেন, “গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে।” তারা এই উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম — পটুয়াখালীর আহ্ধসঢ়;বায়ক অমল মুখার্জী বলেন, “বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারি ভবনসমূহের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন শুধু জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে না, বরং বিদ্যুৎ ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম — পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, রুফটপ সোলার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন খাত, রক্ষণাবেক্ষণ সেবা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে করে একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে উঠবে। প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কোর্ডিনেটর বলেন, “এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটি আঞ্চলিক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একটি পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
” গণসংযোগ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । স্মারকলিপিতে আহ্ধসঢ়;বান জানানো হয় যে, পটুয়াখালী জেলা প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন, প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান এবং নেট—মিটারিং ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। স্মারকলিপিতে দাবী জানানো হয় যে,
জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা, রুফটপ সোলার স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, সমন্বয় ও তদারকি নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্ত ও উৎসাহিত করা, নেট—মিটারিং সুবিধা সহজতর ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা, সাধারণ জনগণের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম পরিচালনা করা।
