More

    নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই শোকাবহ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের বড় ছেলে আব্দুর রহমান (৬) ও ছোট ছেলে আবু বক্কর (৪)।

    পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশু দুটি। বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে নবখননকৃত একটি গভীর খালের পাড়ে তারা খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই খাল থেকেই দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুদের দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как технологии помогают отыскивать соратников

    Как технологии помогают отыскивать единомышленников Нынешние технологии фундаментально трансформировали варианты коммуникации между индивидами, образовав невиданные шансы для нахождения тех, кто...