More

    কলাপাড়া পৌরশহরের খালের অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একমাত্র ড্রেনেজ খালের দুই পাড় দখল করে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক। পুলিশ ও আনসার সদস্যরা এ কাজে সহায়তা করছেন।

    প্রশাসনসূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৭৮ টিসহ শতাধিক স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের নির্দেশে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একদিন আগে এ সংক্রান্ত মাইকিং করা হয়। অনেকে স্বেচ্ছায় নিজের স্থাপনা অপসারণ করে নিতে শুরু করেছেন। তবে পাকা ও বহুতল স্থাপনা ও স্থাপনার বর্ধিত অংশ প্রকৌশল বিভাগের সহায়তায় অপসারণ করা হবে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছেন।

    কলাপাড়া পৌরশহরের প্রাণখ্যাত রহমতপুর ড্রেনেজ খালটি রক্ষায় সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে খালটির দুই টা অংশের বর্জ্য অপসারণ করা হয়। পানির প্রবাহ সচল করতে খালটি রক্ষায় পরবর্তীতে পুনর্খনন করা হবে বলে ইউএনও কাউছার হামিদ নিশ্চিত করেছেন।

    তিনি জানান শহরবাসীর বাস উপযোগি পরিবেশ বজায় রাখতে এই খালটি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rso gratifica privato di intricato casa da gioco sono assegnati generalmente che razza di free spin o che tipo di fermo bonus

    Ciononostante, esistono operatori mediante emancipazione ADM quale episodicamente introducono promo immediatamente sopra real premio, ma cio accade prevalentemente mediante...