More

    বিজয়ের আলোয় আলোকিত গৌরনদী

    অবশ্যই পরুন

    মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সাজতে শুরু করেছে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারী অফিসসহ ব্যক্তি মালিকানাধীন স্থাপনা। ইতোমধ্যে সরকারী, বেসরকারী অফিস, বিভিন্ন সড়ক ও ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ উপজেলাবাসী।
    শুক্রবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলা ঘুরে দেখা গেছে আলোক সজ্জার এসব চিত্র। সন্ধ্যার পর থেকেই এসব আলোর খেলা দেখতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ফলে এবছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
    জানা গেছে, গত ১ ডিসেম্বর থেকে ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে জাতির পিতার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির বাসভবন। এমনকি বিভিন্ন উপজেলা পরিষদসহ সরকারী অফিসগুলোতে সাজ সজ্জার কাজ চলমান রয়েছে।
    বিজয়ের ৪৮ বছরকে বরন করে নিতে এ বছর গৌরনদী উপজেলায় স্মরণকালের সেরা আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে উপজেলা পরিষদসহ সরকারী অফিসগুলো। বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণের পাশাপাশি এসব চোখ ধাঁধানো আলোক সজ্জার বিষয়টি ইতোমধ্যে গোটা উপজেলায় ছড়িয়ে পরায় বর্ণিল আলোক সজ্জা দেখতে সন্ধ্যার পর উপজেলা পরিষদ ভবনের সামনে ভীড় করছে সাধারণ মানুষ।
    সরেজমনি দেখা গেছে, উপজেলা গেট থেকে শুরু করে উপজেলা পরিষদ ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ সরকারী সব অফিসগুলোকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল আলোক সজ্জায়। এছাড়াও বিজয় দিবসের নানান কর্মসূচী বাস্তবায়নের জন্য গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠকে প্রস্তুত করা হয়েছে। ফলে এবার বিজয়ের আলোয় আলোকিত হয়ে উঠেছে গৌরনদী উপজেলা।
    এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ২০২০ সালের মুজিব বর্ষকে বরন করে নিতে ও এবছর বিজয় দিবসে গৌরনদী উপজেলাবাসীকে বিজয়ের আলোয় আলোকিত করতে এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে উপজেলার সরকারী-বেসরকারী অফিসগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি বিজয় দিবসের দিনে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি আরও জানান, বিজয় দিবস উপলক্ষে গৌরনদী অফিসার্স ক্লাবের আয়োজনে শনিবার শহীদ সুকান্ত বাবু ব্যাড মিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর রাতে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In verbindung stehen ein Perso, Rechnungen von Versorgungsunternehmen & Kontoauszuge

    Parece konnte beilaufig bequemer coeur, da Sie keinesfalls zusatzliche Programm downloaden mussen. Als nachstes folgt die eine gro?e Bevorzugung...