More

    গৌরনদীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশরী মোঃ অহিদুজ্জামান, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্ননয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, কৃষ্ণ কান্ত দে, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ পলাশ তালুকদার। সেমিনারেফ্যাসিলেটর ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক মোঃ হাবিবুল্লাহ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সংগঠনের ৭০ জন প্রতিনিধি অংশ নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...