More

    গৌরনদীতে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ কলেজ গেট থেকে শুক্রবার রাতে চোরাই মোটর সাইকেলসহ সাকিবুর রহমান সরদার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাকিবুর গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার ছালেক সরদারের পুত্র। এ ঘটনায় থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, মোটরসাইকেল সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায় এনে বিক্রি করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি গৌরনদী কলেজের মূল ফটকের কাছে কালভার্টের উপরে পুলিশ সদস্যরা পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেলে সাকিবুল এফজেট মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মোটর সাইকেলসহ সাকিবুর রহমান সরদারকে আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চাইলে সাকিবুল অকোপটে স্বীকার করে মোটরসাইকেলটি চোরাই। এ ঘটনায় থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে সাকিবুর রহমান সরদার, শফিকুল ইসলাম মোল্লা ও মোঃ রুম্মান সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_seguras_para_ganar_con_juga_bet_online_y_apuestas_deportivas_en_2024

    Estrategias seguras para ganar con juga bet online y apuestas deportivas en 2024Análisis de Mercados y Tipos de Apuestas...