More

    গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেটী ও মাস্ক বিতরণ

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশানের পক্ষ থেকে গতকাল সোমাবার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নেতৃত্বে গৌরনদী, টরকী, মাহিলাড়া বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া সকালে সংবাদ কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী উপস্থিত ছিলেন।
    এদিকে, গৌরনদী উপজেলা স্বে^চ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক বেপারীর উদ্যোগে গতকাল সোমবার বিকালে বার্থী, কটকস্থল ও ইল্লা বাসস্ট্যান্ডে গবীব দুস্থদের মাঝে ২ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় ফারুক বেপারীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম এনামুল হক, যুবলীগ নোত কামাল ফকির, ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার প্রমূখ।
    এছাড়া, ’করোনা প্রতিরোধে আতঙ্ক নয়, দরকার সচেতনা” এই শ্লোগান- নিয়ে বরিশালের গৌরনদীতে করোনা সম্পর্কিত জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করা হয়েছে। একতা গ্রাম উন্নয়ন সংঘের উদ্যোগে গত তিন দিন যাবত গৌরনদী খাঞ্জাপুর ইউনিয়নে নোভেল করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং প্রতিরোধের উপায় সম্পর্কে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট এবং ডেটল সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন একতা গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি কাওছার আহমেদ মানিক, সাইফুজ্জামান বাবু, নুরুল হক মিয়া, শিক্ষক সাহাদাত খলিফা, তানভীর গাজীসহ অন্যান্যরা।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...