More

    উজিরপুরে সড়ক দূর্ঘটনায় দুই তরুণ নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সজিব হোসেন (১৭) ও আরাফাত হোসেন (১৭) নামের দুই তরুণ নিহত হয়েছে। নিহত সজিব শিকারপুর বন্দরের মিল ব্যাবসায়ী আকলিমা বেগমের পুত্র ও আরাফাত একই বন্দরের সার ব্যাবসায়ী জামান খানের পুত্র। নিহত দুইজনেই ঢাকায় থেকে পড়াশুনা করতো।
    শুক্রবার সকালে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার বিকেলে সজিব তার বন্ধু আরাফাত ও হাসিবকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পথিমধ্যে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী নামক এলাকার সাজু পাম্পের সামনে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিব মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত আরাফাত ও হাসিবকে (১৬) উদ্ধার করে প্রথমে উজিরপুর ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানেই (শেবাচিম) রাতে আরাফাত মারা যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....