More

    বরিশালে বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

    অবশ্যই পরুন

    বরিশাল শহরে চিকিৎসা সেবাপ্রার্থীদের জন্য ১০টি ফ্রি অ্যাম্বুলেন্স চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এসব অ্যাম্বুলেন্স যেকোনো সময়ে নগরীর যেকোনো এলাকায় জনসাধারণকে সেবা দিতে প্রস্তুত থাকবে।

    সম্প্রতি বরিশাল নগরীর অশ্বিনীকুমার হলের সামনে ‘বাসদের ফ্রি এম্বুলেন্স সার্ভিস’ এর উদ্বোধন করা হয়।

    এ সময় বাসদের বরিশাল আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারির শুরু থেকেই বিভিন্নভাবে মানুষকে সচেতন করে আসছি। ইতোমধ্যে আমরা প্রায় ১০ হাজার হ্যান্ডওয়াশ এবং ব্লিচিং লিকুইড বিতরণ করেছি। ‘‘এক মুঠো চাল’’ খাদ্য কর্মসূচির আওতায় ২ হাজার ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি, যা এখনো চলছে। আমরা প্রতিদিনই হেল্প লাইনের মাধ্যমে অনেক রোগীকে চিকিৎসা পরামর্শ এবং ওষুধ দিচ্ছি। গণপরিবহন বন্ধ থাকায় রোগীদের হাসপাতালে নিতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বাসদের পক্ষ থেকে এই দুর্যোগে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।

    বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘শুধু অ্যাম্বুলেন্স নয়, রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে আমাদের প্রায় ২০ জনের একটি ভলান্টিয়ার টিম কাজ করছে। বেশকিছু দিন আমরা এই ভলান্টিয়ার টিমকে প্রশিক্ষণ দিয়েছি। শেবাচিমের সাবেক অধ্যাপক ডা. এইচ এন সরকারও ড্রাইভার এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাটারিচালিত অটোগুলোকে অ্যাম্বুলেন্সে পরিণত করেছি।’

    তিনি বলেন, ‘আমরা মনে করি, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই সংকটময় সময়ে সবটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা বাসদের পক্ষ থেকে সে চেষ্টাই করে যাচ্ছি। জনগণ আমাদের সহযোগিতা করছে। আমরা সবার প্রতিই কৃতজ্ঞ। আজ এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবেই মানুষের পাশে দাঁড়ানো দরকার।’

    উল্লেখ্য, বাসদের ফ্রি এম্বুলেন্স সেবা পেতে ০১৫৭২ ৩১৪০৮৫ নাম্বারে যোগাযোগ করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...