More

    বিলাসবহুল লঞ্চে চালু হলো ভাসমান আইসোলেশন ইউনিট

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা নৌরুটের বিলাসবহুল তিনতলা এমভি সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হয়েছে।

    শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এ ভাসমান আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেন।

    এ সময় বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম রবিন উপস্থিত ছিলেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বলেন, জেলায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনায় যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করেছেন বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা।

    প্রশান্ত কুমার দাস আরও বলেন, বিলাসবহুল তিনতলা লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন রয়েছে। সে হিসাবে একবারে মোট ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা দেয়া যাবে।

    বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় এমভি সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হয়েছে। প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা নিশ্চিতে বরিশাল-ঢাকা নৌরুটের আরও লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হবে। সুরভী-৮ লঞ্চকে আইসোলেশন ইউনিট করার অনুমতি দেয়ায় মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов В азиатской тематике дракон олицетворяет могущество и богатство. Слот Dragon Money переносит игроков...