More

    বরিশালে চাল চুরি থামছে না

    অবশ্যই পরুন

    করোনা সংকট মোকাবেলায় হতদরিদ্র মানুষ এবং জেলেদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশাল বিভাগে তোলপাড় চলছে। বিভাগের ৬ জেলায় গত ১৫ দিনে গ্রেফতার হয়েছেন ইউনিয়ন পরিষদের ৩ জন চেয়ারম্যান, ৫ মেম্বরসহ ৯ জন। পিরোজপুরে একজন ইউপি মেম্বর ও একজন চৌকিদারকে ১৫ দিনের কারদান্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সাড়ে সাত হাজার কেজি চালসহ বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ঘটনার একদিন আগে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ২ জন মেম্বরকে একমাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

    এসব প্রসঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দূর্যোগের সময় কেউ দূর্ণীতি করলে তাকে ছাড় দেয়া হবে না। যেসব ঘটনা বিভাগের জেলা-উপজেলায় ঘটেছে সেগুলোর ব্যাপারে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি ত্রান সহায়তা যথাযথভাবে বিতরনের জন্য জেলা প্রশাসকদের কঠোরভাবে নজরদারী করতে বলা হয়েছে।

    খোঁজ জানা গেছে, উপকূলীয় এলাকা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে ভিজিএফ’র চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গত ৩ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোন প্রমাণ দিতে না পরায় পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

    পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানা পুলিশ সুত্র জানায়, ১০ টাকা কেজির ১০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার সময় চেয়ারম্যান মনির হোসেনের দুই সহযোগীকে গত সোমবার চালসহ আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানা পুলিশ চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়।

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আবুল কালাম আকন ও একই ওয়ার্ডের চৌকিদার গোলাম মোস্তফাকে গত ৯ এপ্রিল পনের দিনের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়েদুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। ওই দুজনের বিরুদ্ধে ১০ টাকা কেজির ১৩ বস্তা চাল আত্মসাতের প্রমান পাওয়ায় তাদের ওই দন্ডাদেশ দেয়া হয়েছে। বর্তমানে মেম্বর ও চৌকিদার কারাগারে রয়েছেন।

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে সরিয়ে ফেলানোর ঘটনা গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক সাগর চৌধুরীকে মারধর করে বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের ছেলে নাদিম। এঘটনায় পুলিশ বুধবার রাতে নাদিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ। ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ১০ টাকা কেজির ১৫ বস্তা চাল ওই ইউনিয়নের মো. ওমর একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন। পুলিশ শুক্রবার রাতে রফিকুল ইসলামের বাড়ি থেকে ওই চাল উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. ওমরকে গ্রেফতার করলেও আ’লীগ নেতা রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

    ঝালকাঠী সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মনিজরুজ্জামান মনিরের বাড়ি থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় গত ৬ এপ্রিল। সদর উপজেলা প্রশাসন ওই চাল উদ্ধারের পর অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

    ১২ এপ্রিল ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ সদস্যের বসত ঘরে মাটি খুড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating simplicity with https://alhammd.com/ reveals unexpected ease in every click

    Navigating the clean layout and intuitive flow of https://alhammd.com/ brings a surprisingly smooth interaction, inviting users to engage without hesitation and discover more at every step.