More

    আগৈলঝাড়ায় ডাঃ হিরন্ময় হালদারের পরিবার লকডাউনে

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাগেরহাট থেকে স্বামী ও স্ত্রী বাড়িতে আসায় ওই পরিবারকে লকডাউন করে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী এবং ইউপি চেয়ারম্যান। গতকাল শুক্রবার বাগেরহাট উপজেলার মরোলগঞ্জ থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে ডাঃ হিন্মময় হালদারের বাড়িতে আসেন তার মেয়ে এবং মেয়ে জামাই। বিষয়টি জানাজানির পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শনিবার দুপুরে বিক্ষুদ্ধ এলাকাবাসী এবং ইউপি চেয়ারম্যান মিলে ওই পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে আটকে দিয়ে লকডাউন করে দেয়। নাম না বলার শর্তে একাধিক সচেতন লোক বলেন, ডাক্তার হিরন্ময় হালদারের জামাই এবং মেয়ে গত ১৫ দিন আগে কোন গাড়ি না চলার কারনে বাগেরহাট জেলার মোরোলগঞ্জে আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের এ্যাম্বুলেন্স যায় এবং আবার আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের এ্যাম্বুলেন্স গতকাল শুক্রবার হাসপাতালের স্টাফ মোস্তফার মেয়েকে নিয়ে নওয়াপাড়া নামিয়ে দিয়ে ডাক্তার হিরন্ময় হালদারের জামাই এবং মেয়েকে নিয়ে আসে। ডাঃ হিরন্ময়ের জামাই পপুলার ফার্মাসিটিক্যালস ঔষধ কোম্পানিতে কাজ করে তাই সে বাসায় এসেই বাহিরে গিয়ে কোম্পানির অর্ডার নিতে বিভিন্ন ঔষদের দোকানে যান। এসময় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ওই পরিবারের সকলকে নিরাপত্তা দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে ওই পরিবারকে লকডাউন করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, ডাঃ হিরন্ময় হালদারের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Fortunata_possibilità_di_moltiplicare_le_tue_scommesse_con_crazy_time_live_e_un

    Fortunata possibilità di moltiplicare le tue scommesse con crazy time live e unesperienza unicaCome Funziona il Gioco e le...