More

    বরিশালে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ৩৩৯ জন

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩৩৯ জনকে। এদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন জানায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র।

    রোববার (১৯ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৩৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৭০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া শুধু বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১১ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে ছাড়পত্র দেওয়া হয়নি কাউকে।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ৯৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

    এরমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৩১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪১৫ জনের মধ্যে এ পর্যন্ত ৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

    এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৭৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যার মধ্যে ৩৭ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত রোগীদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ১৭, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ৪, বরগুনায় ৯ ও ঝালকাঠিতে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে, তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

    তিনি জানান, এখন পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট চারজনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating yolo247 feels less like a gamble and more like a quick, confident move

    Yolo247 offers an interface that feels intuitive and responsive, making quick decisions feel natural rather than uncertain—a subtle shift that invites steady engagement.