More

    বিএনপি করার অপবাদে কর্মহীনদের ত্রাণ না দেয়ার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকায় বিএনপি করেন এমন অপবাদে কয়েকশ কর্মহীন দরিদ্র মানুষকে ত্রাণ দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

    রোববার (১৯ এপ্রিল) দুপুরে ত্রাণের দাবিতে ওই এলাকার কয়েকশ নারী-পুরুষ লাকুটিয়া সড়কে অবস্থান নিয়ে প্রায় দেড়ঘণ্টা বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদ্য সহায়তার আশ্বাস দিলে ঘরে ফিরে যান তারা।

    বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন জানান, নগরীর এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাড়ি। এ কারণে একটি মহল মনে করেন এ এলকায় যারা থাকেন তারা সবাই বিএনপি করেন। এমন অপবাদে তাদের ত্রাণ দেয়া হচ্ছে না।

    তারা আরও জানান, ২৪ দিন ধরে কাজ না থাকায় ঘরে ঘরে অর্থের অভাব দেখা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস শুধু নিজের লোকদের ত্রাণ দিচ্ছেন। এ কারণে পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবনযাপন করছেন তারা।

    তারা বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস প্রায় ২০ দিন আগে ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছেন। ওয়ার্ডের কয়েকটি এলাকায় ত্রাণ দেয়া হলেও পশ্চিম কাউনিয়া এলাকার হতদরিদ্ররা এখনও পাননি।

    হতদরিদ্রদের অভিযোগ প্রসঙ্গে নগরীর এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন চৌধুরী জানান, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৪০ হাজার পরিবারকে ত্রাণ দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। এক নম্বর ওয়ার্ডে যারা এখনও পাননি তাদেরও দেয়া হবে।

    ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বলেন, এক নম্বর ওয়ার্ডে দরিদ্রের সংখ্যা বেশি। আগে যে পরিমাণ ত্রাণ এসেছিল তা দিয়ে সকলকে দেয়া যায়নি। আরও ত্রাণ আনার ব্যবস্থা চলছে। ত্রাণ পেলে নতুন তালিকা করে বিতরণের ব্যবস্থা করা হবে।

    ত্রাণের দাবিতে গত বুধবারও পশ্চিম কাউনিয়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছিল শত শত মানুষ। তখন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন একই কথা বলেছিলেন। তবে গত চার দিনে তদের কাছে খাদ্য সহায়তা পৌঁছায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rozrywka_cyfrowa_z_online_casino_oferuje_niezapomniane_wrażenia_i_praktyczne_ws

    Rozrywka cyfrowa z online casino oferuje niezapomniane wrażenia i praktyczne wskazówki dla nowych graczyWybór odpowiedniego kasyna online – na...