More

    বরিশালের শেবাচিমে ৪ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত, ৪ ছাত্রাবাস লকডাউন

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এরপর ইন্টার্ন চিকিৎসকদের চারটি আবাসিক ছাত্রাবাস লকডাউন করে দেওয়া হয়েছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ইন্টার্ন চিকিৎসকদের করোনা পরীক্ষা করা হবে।

    মেডিকেল কলেজের ৩ পুরুষ ও ১ নারী ইন্টার্ন চিকিৎসকের দেহে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কর্তৃপক্ষ, জামিলুর রহমান ছাত্রাবাস ও হাবিবুর রহমান ছাত্রাবাস, ডা. নূর-উর নবী ইন্টার্ন হোস্টেল ও মেয়েদের একটি ছাত্রাবাস লকডাউন ঘোষণা করে।

    ২০ এপ্রিল রাত থেকে প্রথমে হাবিবুর রহমান ছাত্রাবাস ও পরে বাকি আবাসিক ছাত্রাবাস লকডাউন করে দেওয়া হয়।

    কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের করোনা পরীক্ষা নেগেটিভ এলেই আবার ডিউটিতে ফিরে যেতে পারবেন।

    কোয়ারেন্টিনে থাকা এক ইন্টার্ন চিকিৎসক জানান, মঙ্গলবার থেকে ছাত্রাবাসের ক্যান্টিনের বাবুর্চি পালিয়ে গেছে। এরপর তাদের খাবার সংকট দেখা দেয়।

    এ বিষয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত কুমার দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রথম দিনে খাবারের কষ্ট থাকলেও বর্তমানে নেই। মেয়রের তত্ত্বাবধানে সেখানে খাবার দেওয়া হচ্ছে।

    তিনি জানান, ‘বর্তমানে ২০ জন ইন্টার্ন চিকিৎসকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রত্যেকদিনই পরীক্ষা চলছে।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে প্রথমে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও নতুন করে আরো ৬০ জন চিকিৎসক ৩ দিনের মধ্যে যোগদানের কথা রয়েছে। তারা এলে পরিস্থতি স্বাভাবিক হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...