More

    ২৫০ টাকার আদা সাড়ে ৪০০ টাকা: জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য এ অভিযান চালানো হয়। এসময় ২৫০ টাকার আদা ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা বিক্রি করায় এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া অপ্রয়োজনীয় দোকান যেমন মোবাইল ফোন ও কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    তাছাড়া বাজার রোড এলাকায় জরিমানা ও সতর্ক করার পরে তৃতীয়বারের মতো সরকারি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয়কে সিলগালা করা হয়।

    অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, নগরের সাগরদি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া শুক্রবার জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Log In to SpinFin From Multiple Devices

    ContentsInitial Account Setup and Security PrerequisitesStep-by-Step Login Process on Different PlatformsManaging Active Sessions and Troubleshooting Login IssuesAccessing Bonuses and...