More

    বাবার সমাধিতে দুইবার ‘জাগা খা’ লিখে আত্মহত্যা করলেন ছেলে

    অবশ্যই পরুন

    মৃত্যুর আগে ছোট ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়ায় বাবার সমাধিতে দুইবার ‘জাগা খা’ লিখে আত্মহত্যা করেছেন শংকর ঢালী নামে এক ব্যক্তি।
    ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠি ইউপির মধ্য জয়পুর গ্রামে। মৃত শংকর ঢালী ওই গ্রামের সুধীর ঢালীর ছেলে। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শংকর ঢালীর ছেলে সজল ঢালী বলেন, আমার দাদা মৃত্যুর আগে ছোট চাচা শেখর ঢালীকে সব সম্পত্তি লিখে দেন। এ নিয়ে আমার বাবা দুশ্চিন্তায় ছিলেন। সোমবার রাতে দক্ষিণ জয়পুরে যাওয়ার কথা বলে বাবা বাড়ি থেকে বের হন। সকালে তার মৃত্যুর খবর পাই।

    তিনি আরো বলেন, দাদার সমাধির কাছে গিয়ে দেখি বাবা দাদার সমাধির মঠে দুইবার লিখে রেখেছেন ‘জাগা খা’।

    নাজিরপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- ছোট ভাইকে সব সম্পত্তি লিখে দেয়ায় বাবার ওপর অভিমানে শংকর ঢালী আত্মহত্যা করেছেন। মরদেহের পাশেই বিষের বোতল পাওয়া গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Glücksspiele: Unterhaltung und Gewinnchancen

    InhaltOnline Casino-Spiele: Vielfalt und AttraktivitätVerantwortungsvoller Umgang mit GlücksspielenAktuelle Trends und Entwicklungen Der Bereich des Online-Glücksspiels hat in den letzten Jahren...