More

    ভাতার টাকা ত্রাণ তহবিলে দান করলেন প্রতিবন্ধী বাদশা

    অবশ্যই পরুন

    নিজের ভাতার টাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ত্রাণ তহবিলে দান করলেন প্রতিবন্ধী বাদশা খান। বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাসনিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সে‌নের হা‌তে বিসিসির ত্রাণ তহবিলে জমা দেওয়া টাকার রশিদ তুলে দেন তিনি।

    জানা যায়, নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল এলাকায় স্ত্রী, কন্যা, মা ভাইদেরসহ বসবাস করেন বাদশা। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।

    বাদশা বলেন, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ছয়শ’ টাকা ভাতা পান তিনি। পাঁচ মাসের ভাতার তিন হাজার টাকা পহেলা রমজান তোলেন ব্যাংক থেকে। এছাড়া তার হাতে জমানো ছিলো দুই হাজার টাকা। এই মোট পাঁচ হাজার টাকা দুপুরে নগরীর সদররোডের জনতা ব্যাংকে সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেন। বিকালে এই রশিদ মেয়রের হাতে দেখা করে নিজে তুলে দেন।

    এ ব্যাপারে সিটি মেয়‌রের বরাত দি‌য়ে প্রশাস‌নিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সেন বলেন, ‘বাদশা বরিশালবাসীর গর্ব। প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন, তা বাকি সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

    প্রসঙ্গত, নিজের প্রাপ্য দুই বছরের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধার প্রায় ৩৫ লাখ টাকা দিয়ে ৬ এপিল প্রথমবারের মতো বিসিসির ত্রাণ তহবিল গঠন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি নগরবাসীর পাশে দাঁড়াতে এই তহবিলে সহায়তা দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। বুধবার পর্যন্ত তহবিলে প্রায় এককোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী মোস্তফা জামান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....