More

    করোনা ইউনিটে নারীর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারীর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

    তিনি জানান, প্রায় দুই সপ্তাহ আগে ওই নারী মেডিক্যালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন। এরপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। পরে রক্তক্ষরণ দেখা দেওয়ায় ২৫ এপ্রিল তাকে আবার মেডিক্যালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গত ২৬ এপ্রিল তাকে সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখে দিলে মঙ্গলবার তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

    পরিচালক ডা. বাকির বলেন, সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....