More

    বরিশালে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের ৭লক্ষ ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার ১০ উপজেলার ৭৮টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে ৭ লক্ষ ৮৫ হাজার টাকার অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান হস্তান্তর করেন।

    আজ (৩০ই) এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয় কক্ষে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে তিনি ওই অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ সহ বিভিন্ন কর্মকতাগণ।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলা আগৈলঝাড়া উপজেলায় ৪ টি, বরিশাল সদর উপজেলায় ১৪ টি, বাবুগঞ্জ উপজেলায় ২ টি, বাকেরগঞ্জ উপজেলা ১১ টি, গৌরনদী উপজেলা ৭ টি, উজিরপুর উপজেলার ৪ টি, বানারীপাড়া উপজেলার ২ টি,

    মুলাদী উপজেলা ১৫ টি, হিজলা উপজেলার ৫ টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ টি সহ ৭৮ টি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রাসার জন্য ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করেছেন। এসময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মাদ্রাসার পরিচালকদের টাকা উত্তোলন করে শিক্ষার্থীদের হাতে টাকা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Golden Panda Casino: Snabba Vinster och Omedelbar Action för Kortspelsare

    Varför Korta Sessioner Är Viktiga på Golden PandaDen digitala eran har gjort gaming till en spontan upplevelse. Istället för...