More

    মুলাদীতে হাত বোমা হামলায় আহত ৬

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাত বোমার হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

    স্থানীয় সূত্র ১০-১২ জন আহত হওয়ার দাবি করলেও পুলিশ ৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

    বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানিয়েছে, মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) একই বংশের পাশাপাশি বাড়িতে বসবাস করে। জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) গ্রুপের মধ্যে বুধবার দুপুরে বাক-বিতণ্ডা হয়।

    একপর্যায়ে মান্নান মাঝির ছেলে নজরুল মাঝি ও সিরাজুল ইসলামসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা সুজন মাস্টার গ্রুপের ওপর হামলা চালায় এবং হাত বোমা নিক্ষেপ করে। এতে সুজন মাঝি গ্রুপের ১০-১২ জন আহত হয় বলে দাবি তাদের।

    বিষয়টি জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

    তবে তাদের দেওয়া তথ্যানুযায়ী সুজন মাঝি গ্রুপের মো. রাজিব হোসেন (২২), শিহান মাঝি (২২), সুজন মাঝি (২৮), রোকন মাঝি (২৮) ও তার দুই ভাই রুবেল মাঝি (৩৫) ও মো. রাসেল (৩৫) আহত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Calendrier des Promotions Stake Live Casino

    Sommaire1. Comprendre la Structure du Calendrier des Promotions2. Comment S'inscrire et Réclamer une Offre3. Conditions de Mise (Wagering) et...