More

    গৌরনদীতে ৩শ ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে কর্মহীন অসহায় ৩শ দুঃস্থ ভিডিপি সদস্যদের শনিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
    গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশের মতো গৌরনদী পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কর্মহীন হয়ে পরেন দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে উপজেলার ভিডিপি সদস্যরাও।
    কর্মহীন ওই সকল সদস্যদের জন্য সরকারের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ ৩শ ভিডিপি সদস্য, সদস্যাদের ৫কেজি করে চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পিয়াজ, ১টি জীবানু নাশক সাবান ও ১টি সুরক্ষা মাস্ক প্রদান করা হয়েছে।
    শনিবার সকালে উপজেলা বিভিন্ন ইউনিয়নে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্যাদা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমান, জেলা মনিটরিং মোহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...