More

    ৭০ হাজার টাকা হলেই সুস্থ হবে শিশু মিলি

    অবশ্যই পরুন

    চার বছরের ফুটফুটে শিশু মিলি আক্তার। মাস দেড়েক আগে আগুনে তার শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। মিলি ঝালকাঠির রাজাপুর উপজেলার কৈবর্তখালি গ্রামের আবুল হোসেন ও রিনা বেগমের মেয়ে। বাবা আবুল হোসেন রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান।
    মিলির চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন আবুল হোসেন। শিশুটির চিকিৎসার জন্য আরো ৭০ হাজার টাকার প্রয়োজন। গরিব বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।

    মিলির মা রিনা বেগম বলেন, ১৫ মার্চ দুপুরে রান্নাঘরের চুলার আগুনে চিপসের একটি খালি প্যাকেট দেয় মিলি। এ সময় ওই প্যাকেটে আগুন ধরে মিলির শরীরে লাগে। এতে তার বুক থেকে নাভির নিচ পর্যন্ত পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু বেশি ঝলসে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা।

    রিনা আরো বলেন, প্রায় দুই মাস ধরে মিলির চিকিৎসা চলছে। মানুষের কাছ থেকে ৬০ হাজার টাকা ধারদেনা করে চিকিৎসা চালানো হয়েছে। কিন্তু এখন আর আমাদের কিছুই নেই। বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক এমএ আজাদ সজল জানিয়েছেন- মিলির সার্জারি করাতে হবে। এতে ওষুধসহ প্রায় ৭০ হাজার টাকা লাগবে। কিন্তু কয়েক দিন আগে অধ্যাপক এমএ আজাদ সজল মারা যাওয়ায় বরিশালের মমতা ক্লিনিকে নিয়ে সার্জারি করাতে পরামর্শ দেন চিকিৎসকরা।

    তাই মিলিকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেন রিনা বেগম। সাহায্য পাঠানোর ঠিকানা- রিনা বেগম, মোবাইল ও বিকাশ: ০১৭৭৬-৬৭৪৪১৮ (পারসোনাল)

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...