More

    বরিশালের গৌরনদীতে বাসার ছাঁদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে মাদ্রাসার ছাত্র নিহত।

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে ঘুড়ি উড়াতে গিয়ে চারতলার ছাদ থেকে নিচে পড়ে রাহাত শিকদার (১০) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।

    গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (রাহাত) মারা যায়। নিহত রাহাত শিকদার উপজেলার টরকী বন্দরের কাপুড়ের ব্যবসায়ী হায়দার শিকদারের ছেলে ও সুন্দরদী নুরানী ও দারুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

    নিহতের পিতা হায়দার শিকদার জানান, টরকী বন্দর সংলগ্ন তার চারতলা ভবনের ছাদে তার ছেলে রাহাত শিকদার ও ভাতিজা রিফাত শিকদার গত বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত. তার ছেলে রাহাত শিকদার চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ভাতিজা রিফাত শিকদার ডাকচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।

    মুমূর্ষ অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সে (রাহাত) মারা যায়। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিয়োগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....