More

    আম্পান: বরিশালে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে

    অবশ্যই পরুন

    বরিশালে ঘূর্ণিঝড় আম্পানে এবার ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও বেশকিছু কাঁচা ঘর-বাড়ির সঙ্গে ফসল, বিদ্যুৎ ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসব ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন।

    জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানে বরিশালের একাধিক জায়গায় বিদ্যুতের পোস্ট ভেঙে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। তবে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টা থেকে এসব ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। ৯৫ ভাগ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    এদিকে বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানান, বিদ্যুৎ, কাঁচা ঘর-বাড়ি, বেড়িবাঁধ, মৎস্য ও কৃষি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণে দ্রুততার সঙ্গে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

    এদিকে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছচাপা পরে দুজন, নৌকা ডুবিতে দুজন এবং দেয়ালচাপা পড়ে একজন মারা গেছেন।

    তিনি জানান, বিভাগে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৩ জন মানুষ আশ্রয়কেন্দ্রে ছিলেন। এছাড়া ৩ লাখ ৩০ হাজার ৮৪টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.